লোড হচ্ছে...
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার সকালে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে রাস্তা পার হচ্ছিলেন ওই দুই নারী। এ সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।
৫ দিন আগে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটির চালক জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। বাসটি সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
১০ দিন আগে

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বেপরোয়া গতির কারণে বাসটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
১৪ দিন আগে

নড়াইল থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী ‘এনা’ পরিবহনের অপর একটি বাস সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা বাসটিকে।
১৭ দিন আগে

ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাসের সাথে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল।
১৮ দিন আগে

সোমবার বিকেলে আহমেদ তাদের পারিবারিক ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ স্টোরের বাইরে বিরতির সময় একটি ফুটবল নিয়ে খেলছিলেন এবং মোবাইল স্ক্রোল করছিলেন। ঠিক সেই সময় উন্মুক্ত দরজাসহ একটি হলুদ স্কুল বাসকে তার সামনে দিয়ে চলে যেতে দেখেন।
২১ দিন আগে

বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
২৫ দিন আগে

খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি বাস। বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গীরপার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
২৫ দিন আগে

ভারতের রাজস্থানে একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে আটজন নিহত এবং আরো ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারী।
১৭ অক্টোবর, ২০২৬

ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বাসটি সকাল ১০টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
১৬ অক্টোবর, ২০২৬

এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
৯ অক্টোবর, ২০২৬

‘আমার দেবর গাজীপুরে দিনমজুরের কাজ করতেন। শাশুড়ি, ভাতিজি আর তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। ভাতিজি মর্জিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। একসাথে পরিবারে এতজনকে হারিয়ে শোকাহত আমাদের পরিবার।’
২ অক্টোবর, ২০২৬

সন্ধ্যায় তিন তরুণ একটি মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী সুরভী পরিবহনের বাসটির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুরে গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয় বাসটি।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিউ বলেশ্বর নামের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

দত্তনগর থেকে ছেড়ে আসা জীবননগরগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান যাত্রী আহরণ।
১৬ সেপ্টেম্বর, ২০২৬


